|
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল
এস এম মিজান , সুনামগঞ্জ
|
![]() গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল শনিবার (২ মে) বিকেলে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার এলাকায় গিয়ে সমাপ্ত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোটের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। দেশের বিপুল সংখ্যক ভোটারের মতামতকে উপেক্ষা করা হচ্ছে। তিনি আরও বলেন, জনগণ রাস্তায় নেমে এলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক নির্বাচনে পরিকল্পিতভাবে তাদের পরাজিত করা হয়েছে। তবে দেশের স্থিতিশীলতার স্বার্থে তারা ধৈর্য ধারণ করছেন বলেও উল্লেখ করেন। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, এ মুহূর্তে গদিচ্যুতির দাবি করছি না, তবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দেশ পরিচালনা করতে হবে। তিনি আগামী সংসদ অধিবেশনের আগেই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার দাবি জানান। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. নূরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি ডা. আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, জেলা শিবির সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম, পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুল হক মাসুক এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি সুলেমান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট এবং জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
