|
নাটোরের সিংড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, স্ত্রী ও ছেলের হাতে খুন মৎস্য ব্যবসায়ী, আটক দু’জন
নতুন সময় প্রতিনিধি
|
![]() নাটোরের সিংড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, স্ত্রী ও ছেলের হাতে খুন মৎস্য ব্যবসায়ী, আটক দু’জন স্থানীয়রা জানান, সকালে স্বজনদের কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে ঘরের ভেতর রুবেলের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই নিহতের স্ত্রী শিউলী বেগম ও ছেলে রয়েলকে আটক করে পুলিশ। বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দা এবং রক্তমাখা জামাকাপড়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যার আগের রাতে পারিবারিক কলহের জেরে রুবেলের সঙ্গে স্ত্রী ও সন্তানের ঝগড়া হয়। পরে তিনি আলাদা ঘরে ঘুমাতে যান। রাতের কোনো একসময় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আটককৃতরা হত্যার কথা স্বীকার করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
