|
সেশনজট বন্ধে বিশ্ববিদ্যালয় ভর্তি পদ্ধতি সংস্কার করা হবে: শিক্ষামন্ত্রী মিলন
নতুন সময় প্রতিনিধি
|
![]() সেশনজট বন্ধে বিশ্ববিদ্যালয় ভর্তি পদ্ধতি সংস্কার করা হবে: শিক্ষামন্ত্রী মিলন বুধবার (১৩ মে) বিকেলে আইইউটির নিজস্ব ক্যাম্পাসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সেশনজট যেন বন্ধ হয়ে যায়, সেভাবেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম চালু করা হবে। আমাদের লক্ষ্য হলো প্রতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই একাডেমিক ক্যালেন্ডার সম্পন্ন করা। তিনি আরও বলেন, বিগত সময়ে শিক্ষাক্ষেত্রে যে অব্যবস্থা তৈরি হয়েছে, সেগুলোর সমাধান করতে হবে। শিক্ষার্থীদের সময় নষ্ট কমিয়ে একটি কার্যকর ও সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং উপ-উপাচার্য ড. হোসাইন আরাবি নুর। এর আগে শিক্ষামন্ত্রী আইইউটির শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী গাড়ি ও প্রযুক্তিপণ্য ঘুরে দেখেন। পরে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তিনি। একইসঙ্গে একাডেমিক উৎকর্ষতা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান করা হয়। পরে মন্ত্রী নিজ হাতে ক্যাম্পাস চত্বরে গাছের চাড়া রোপণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
