|
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢুকে পড়া কে এই যুবক?
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢুকে পড়া কে এই যুবক? ওই যুবকের নাম মুবিন মাঝি। তার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মুবিন মাঝি মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির কাছাকাছি চলে যান। এ সময় তিনি গাড়ির পাশে এসে প্রধানমন্ত্রীকে সালাম দেন। আটক মুবিন মাঝি দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। তাঁর পরিবারের একাধিক সদস্যও শিক্ষকতা ও স্থানীয় সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তার এক চাচা ইদ্রিস মাঝি অবসরপ্রাপ্ত শিক্ষক। অপর চাচা প্রয়াত ইউসুফ মাঝি সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র সংসদের এজিএস ছিলেন। আরেক চাচা শাহিন মাঝি দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন। পরে ঢাকায় ফিরে মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ের কাজ করতেন। বর্তমানে তিনি স্ত্রী ও এক সন্তান নিয়ে ঢাকায় বসবাস করেন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ইতিমধ্যে ওই যুবকের পূর্ববর্তী অপরাধের রেকর্ড যাচাই করেছে পুলিশ, তবে সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
