|
রামিসা হত্যা ও ধর্ষক সোহেল রানার রায় দ্রুত কার্যকরের দাবিতে সিংড়া সাংবাদিক ফোরামের প্রতিবাদ সভা
মোঃ আবু রাসেল সিংড়া, নাটোর
|
![]() রামিসা হত্যা ও ধর্ষক সোহেল রানার রায় দ্রুত কার্যকরের দাবিতে সিংড়া সাংবাদিক ফোরামের প্রতিবাদ সভা শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আন্জুমান আরা, সাবেক সেনা সদস্য মোস্তাক আহমেদ, জেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মান্নাফ, পৌর জামায়াতের আমির সাদরুল উলা, পৌর মহিলা দলের সভানেত্রী মমতাজ বেগম মৌ, সাংবাদিক জুলহাজ কায়েম, আবু জাফর সিদ্দিক, প্রভাষক খায়রুল ইসলাম, অধ্যক্ষ আরিফ রায়হান প্রমুখ। সভায় বক্তারা দ্রুত সময়ে রামিসা হত্যাকারী সোহেল রানার রায় কার্যকর করার দাবি জানান এবং সমাজ থেকে মাদক মুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। সভা পরিচালনা করেন, স্মার্ট প্রেসক্লাবের প্রচার সম্পাদক বায়েজিদ ইসলাম জয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
