ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান,ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ যুবক আটক
শহিদুল ইসলাম লিটন
প্রকাশ: Saturday, 23 May, 2026, 8:14 PM

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান,ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ যুবক আটক

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান,ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ যুবক আটক

২৩ মে কক্সবাজারের মহেশখালী পৌরসভার ৩ নং ওয়ার্ড দক্ষিণ পুটিবিলা দাসী-মাঝির পাড়া এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে মহেশখালী উপজেলা প্রশাসন।

 শনিবার (২৩ মে ২০২৬) বিকাল ৪:০০ ঘটিকায় পরিচালিত এ অভিযানে এক যুবককে ইয়াবা, গাঁজা ও চোলাই মদ সেবনরত অবস্থায় আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু জাফর মজুমদার।

 অভিযান চলাকালে আটক ব্যক্তির কাছ থেকে ০২ (দুই) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
পাশাপাশি তাকে গাঁজা ও চোলাই মদ সেবনের প্রমাণ পাওয়া যায়।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০০/- (পাঁচশত) টাকা অর্থদণ্ড এবং ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনস্বার্থে মহেশখালী উপজেলায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

 প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মহেশখালীর সর্বস্তরের সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দারা বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে।

তাই প্রশাসনের এমন কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।

তারা মহেশখালী উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনার আহ্বান জানান।

জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের ভয়াবহতা রোধে প্রশাসনের কঠোর অবস্থান মহেশখালীতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সচেতন মহল।।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status