|
জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ মঙ্গলবার (০৯,জুন) সকাল ১০:৩০ ঘটিকা থেকে ১১:৩০ ঘটিকা পর্যন্ত জারুলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ শিক্ষা সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আল-আমিন। এ সময় বিদ্যালয়ের মোট ৫০ জন শিক্ষার্থীর হাতে কলম, পেন্সিল, খাতা, পেন্সিল বক্স এবং বিস্কুট তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ প্রদান এবং শিক্ষার মানোন্নয়নে সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গগনবিকাশ চাকমা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । বক্তব্যে জোন কমান্ডার বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুন্দর ভবিষ্যৎ গঠনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা সহায়ক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন । স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষা উপকরণ বিতরণের এ উদ্যোগ শিশুদের বিদ্যালয়মুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা প্রত্যাশা করেন । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
