ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
জি-৭বিরোধী বিক্ষোভে উত্তাল জেনেভা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 15 June, 2026, 12:46 PM
সর্বশেষ আপডেট: Monday, 15 June, 2026, 1:38 PM

জি-৭বিরোধী বিক্ষোভে উত্তাল জেনেভা

জি-৭বিরোধী বিক্ষোভে উত্তাল জেনেভা

জি-৭ শীর্ষ সম্মেলনের আগে রবিবার জেনেভায় জাতিসংঘের (ইউএন) সদর দপ্তরের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বেন শহরে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনকে কেন্দ্র করে সুইজারল্যান্ডের জেনেভায় হাজারো বিক্ষোভকারী জড়ো হয়ে জি-৭বিরোধী মিছিলে অংশ নেন।

এ সময় বিক্ষোভকারীরা পুলিশের দিকে বোতল, পাথর ও আতশবাজি নিক্ষেপ করে। পুলিশও পাল্টা জবাবে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

স্থানীয় সময় দুপুর ২টা থেকে বিক্ষোভকারীরা পার্ক মন রেপোতে জড়ো হতে শুরু করেন। পরে বিকেল ৩টার দিকে তারা নো জি-৭ জোটের ব্যানারে প্লাস দে নাসিওঁর উদ্দেশ্যে মিছিল শুরু করেন।

জোটটি দীর্ঘদিন ধরে জি-৭ভুক্ত দেশগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতির বিরোধিতা করে আসছে।

এএফপি এবং রয়টার্স সংবাদ সংস্থার বরাত দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা জাতিসংঘের টেলিযোগাযোগ সংস্থার ভবন লক্ষ্য করে হামলা চালায়। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ভবনের দিকে ফ্লেয়ার ছুড়ে মারে।

জি-৭বিরোধী একটি জোটের ডাকা এই বিক্ষোভের আগে জেনেভায় হাজার হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল।

ফ্রান্সে জি৭ বিরোধী বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও প্রায় ২০ হাজার মানুষ একটি মিছিলে অংশ নিতে জড়ো হয়। মিছিলটি শুরুতে শান্তিপূর্ণ ছিল, তবে পরে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।

কিছু বিক্ষোভকারী দোকানের সামনে সুরক্ষার জন্য লাগানো প্লাইউডের প্যানেল খুলে ফেলে ও জানালা ভাঙচুর করে। তারা পুলিশের দিকে বিভিন্ন বস্তু নিক্ষেপ করে এবং একটি টেসলা গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

জি-৭ শীর্ষ সম্মেলনের ভেন্যুর কাছে বিক্ষোভের অনুমতি দিতে ফ্রান্স অস্বীকৃতি জানানোয় জেনেভায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছিল বলে জেনেভা নগর সরকার জানিয়েছে।

জি-৭ সম্মেলনকে ঘিরে বিক্ষোভ নতুন কিছু নয়। বিক্ষোভকারীরা সাধারণত পুঁজিবাদ, বিশ্বায়ন, বৈষম্যসহ বিভিন্ন ইস্যুতে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসগ বিশ্বের সাতটি ধনী দেশের নেতারা তিন দিনের বৈঠকে যোগ দিতে সোমবার এভিয়ানে সমবেত হওয়ার কথা। এবারের সম্মেলনের আলোচনায় মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ প্রধান বিষয় হিসেবে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status