|
বাবা মুক্তিযুদ্ধে শহীদের দাবি, অথচ জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাবা মুক্তিযুদ্ধে শহীদের দাবি, অথচ জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় নিজের পরিবারের মুক্তিযুদ্ধের অবদানের কথা তুলে ধরেন তিনি। বক্তব্যে আব্দুল মুনতাকিম বলেন, আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) সাত ভাই, চারজন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। এরপর তার নির্বাচনী হলফনামায় দেওয়া ব্যক্তিগত তথ্য নিয়ে আলোচনা শুরু হয়। হলফনামা অনুযায়ী, তার জন্মতারিখ ১০ জানুয়ারি ১৯৮১। একই তথ্য অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়াতেও উল্লেখ রয়েছে। এই তথ্যের ভিত্তিতে সামাজিক মাধ্যমে কিছু ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন যে, যদি তার বাবা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হয়ে থাকেন, তাহলে ১৯৮১ সালে তার জন্ম কীভাবে সম্ভব হলো। তবে এ বিষয়ে সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমের কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া এখন পর্যন্ত প্রকাশ্যে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কোনো সরকারি নথি বা স্বাধীনভাবে যাচাই করা তথ্যও প্রকাশিত হয়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
সোনারগাঁয়ে জায়গা-জমি বিরোধের সংবাদে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভালো ফলের ধারাবাহিকতায় নতুন পরিকল্পনা, পাচুয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
কদমতলী থানা প্রেসক্লাব,ঢাকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
