|
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত জানা যায়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ১২ সদস্যের একটি উপদেষ্টা কমিটি এবং ৩২ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশিষ্ট সমাজসেবক শওকত আলী ভূঁইয়া দিলনকে। অপরদিকে, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এলাকার সুপরিচিত ব্যবসায়ী ও রাজনীতিবিদ রেজাউর রহমান ফাহিম। সম্প্রতি এলাকায় আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। পরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম গঠিত কমিটির তালিকা গুলশান বিভাগের মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের নিকট দাখিল করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে বনানী থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
