নরসিংদীতে বিচারপতি ফরিদ আহমেদকে অভ্যর্থনা জানালেন পুলিশ সুপার
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
প্রকাশ: Saturday, 20 June, 2026, 11:18 AM
নরসিংদীতে বিচারপতি ফরিদ আহমেদকে অভ্যর্থনা জানালেন পুলিশ সুপার
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ আজ ১৯ জুন ২০২৬ ইং শুক্রবার নরসিংদী সার্কিট হাউসে আগমন করেন।
এসময় বিচারপতি মহোদয়কে ফুল দিয়ে অভ্যর্থনা জানান নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
পরবর্তীতে নরসিংদী জেলা পুলিশের একটি চৌকস দল বিচারপতি মহোদয়কে আনুষ্ঠানিকভাবে 'গার্ড অব অনার' প্রদান করে। গার্ড অব অনার প্রদানকালে পুলিশের ব্যান্ড দল জাতীয় সংগীত পরিবেশন করে।
এ সময় নরসিংদী জেলা পুলিশ ও নরসিংদী জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।