ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ ১ জন আটক
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Saturday, 20 June, 2026, 5:26 PM

রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ ১ জন আটক

রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ ১ জন আটক

রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের সূত্রে জানা যায়, রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নিয়মিত মাদক, জুয়া, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৮ জুন) রাত আনুমানিক ১১টায় ডিবি পুলিশের একটি দল কোতয়ালী থানার ৭ নম্বর ওয়ার্ডের কাঠালতলী পাহাড়িকা টিকিট কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় রিটন চাকমা (৩৩), পিতা- অমর চাকমাকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় জনগণের মধ্যে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

পাশাপাশি অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া, ইভটিজিং এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status