ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
কক্সবাজার বিমানবন্দরে ৯৮২৫ পিস ইয়াবাসহ নারী যাত্রী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 21 June, 2026, 1:17 PM

কক্সবাজার বিমানবন্দরে ৯৮২৫ পিস ইয়াবাসহ নারী যাত্রী আটক

কক্সবাজার বিমানবন্দরে ৯৮২৫ পিস ইয়াবাসহ নারী যাত্রী আটক

কক্সবাজার বিমানবন্দরে অভিযান চালিয়ে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী যাত্রীকে আটক করা হয়েছে। রবিবার সকালে বিমানবন্দর সূত্রে জানা যায়, নভোএয়ারের ঢাকা-গামী ফ্লাইট (VQ-922)-এর এক নারী যাত্রী বোর্ডিং পাস সংগ্রহের পর হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের সময় সন্দেহভাজন হিসেবে শনাক্ত হন।

স্ক্যানিং চলাকালে সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মী রাকেশ দে যাত্রীর ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করে রাখা ইয়াবার চালান দেখতে পান। পরে ব্যাগটি তল্লাশি করে মোট ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই ওই নারী যাত্রীকে আটক করা হয়।

আটক নারী হলেন জেসমিন আক্তার। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত হারুন মিয়া এবং মাতা মৃত শাহেনা আক্তার।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status