ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
চট্রগ্রামের রাউজানে যুবদল নেতা হত্যাকারি আইয়ুব বাঘাইছড়িতে আটক
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Sunday, 21 June, 2026, 11:27 AM

চট্রগ্রামের রাউজানে যুবদল নেতা হত্যাকারি আইয়ুব বাঘাইছড়িতে আটক

চট্রগ্রামের রাউজানে যুবদল নেতা হত্যাকারি আইয়ুব বাঘাইছড়িতে আটক

চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) মো. আইয়ুবকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‍্যাব-৭ এর একটি বিশেষ দল।

রবিবার (২১ জুন) সকাল ৬টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়ে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুর্গম দুরছড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আত্মগোপনে থাকা অবস্থায় মো. আইয়ুবকে আটক করা হয়।

জানা গেছে, আটক আইয়ুব চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা এবং তিনি আবদুল মোনাফের ছেলে। র‍্যাবের অভিযানের সময় তিনি তার ভগ্নিপতি শাহ আলমের বাড়িতে অবস্থান করছিলেন।

র‍্যাব সূত্রে জানা যায়, রাউজানের আলোচিত যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার তদন্তের ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটকের পর র‍্যাব সদস্যরা তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যায়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাব-৭ এর একটি বিশেষ দল বাঘাইছড়ির দুরছড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. আইয়ুবকে আটক করেছে।

উল্লেখ্য, চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status