|
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মো. মীর হোসেন, যুগ্নসচিব ড. দিপঙ্কর রায়, নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত। গেলো বছরের ২৪ অক্টোবর শুরু হওয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন-মান উন্নয়নে নিরূপণ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৮ সালের ৩০ জুন। এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত ১৭টি জেলায় ৬০জন তথ্য সংগ্রহকারী জরিপ কার্যক্রম পরিচালনা করবেন। জরিপ কার্যক্রমের খসড়া প্রশ্নপত্রে ৭টি মডিউল উপস্থাপন করা হয়। এসব মডিউল নিয়ে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, সাংবাদিক ও সরকারি দপ্তরে কর্মরত অফিসারগণের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মো. ফিরোজ সরকার বলেন, দেশের সামগ্রিক ও সুষম উন্নয়নের কথা ভাবতে গেলে প্রথমেই প্রান্তিক জনগোষ্ঠীর কথা চলে আসে। এই জরিপের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সঠিক আর্থসামাজিক অবস্থা এবং দারিদ্র্যের প্রকৃত চিত্র উঠে আসবে। এটি ভবিষ্যতে সরকারের নীতিনির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঠিক জনসংখ্যার তথ্যও পাওয়া যাবে। নির্ভুল ও সঠিক তথ্য সংগ্রহের জন্য সরকার গুরুত্ব দিচ্ছে। এই পরিসংখ্যানে স্থানীয় আদিবাসী প্রতিনিধিদের সাথে নিয়ে জরিপ কার্যক্রম পরিচালনা করার সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়। বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির বলেন, আজকের এই কর্মশালা জরিপের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরতে কার্যকর ভূমিকা পালন করবে। স্থানীয় জনপ্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ এবং মাঠপর্যায়ের গণমাধ্যমকর্মীদের এ কার্যক্রমে স্বতঃস্ফূর্ত ও সক্রিয় সহযোগিতা করতে আহ্বান জানান। কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জরিপ পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও গঠনমূলক পরামর্শ তুলে ধরেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
