|
টঙ্গীতে হানিট্র্যাপ চক্রের তিন সদস্য গ্রেফতার, সুন্দরীর ফাঁদে ফেলে ছিনতাইয়ের অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() টঙ্গীতে হানিট্র্যাপ চক্রের তিন সদস্য গ্রেফতার, সুন্দরীর ফাঁদে ফেলে ছিনতাইয়ের অভিযোগ পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলেন— টঙ্গীর বড় দেওরা এলাকার আফসানা আক্তার আঁখি (২৮), মুদাফা (কনসেপ্ট গার্মেন্টস) এলাকার জান্নাতুল ফেরদৌস নদী (২৬) এবং বড় দেওরা ফকির মার্কেট এলাকার ভাড়াটিয়া তারেক (১৯)। পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জুন টঙ্গী পশ্চিম থানার মুদাফা কনসেপ্ট গার্মেন্টস সংলগ্ন একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। শেরপুর জেলার সালেহীন মিয়া (২৮) ও তার বন্ধু টিটু মিয়াকে চক্রের নারী সদস্যরা বিভিন্ন কৌশলে ওই বাসায় নিয়ে যান। ভিকটিমরা কক্ষে প্রবেশ করার পরপরই কয়েকজন তাদের অবরুদ্ধ করে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে তাদের কাছ থেকে নগদ ৭৬ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি টাকা না দিলে পুলিশে দিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয়ও দেখানো হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর সালেহীন মিয়া বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) এসএম মেহেদী হাসান তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেন। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা পূর্বেও একই কৌশলে একাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে। তিনি আরও জানান, চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দণ্ডবিধির ৩৬৫, ৩২৪, ৩৮৫ ও ৩৮৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
