ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
মাদকমুক্ত ফুলবাড়ী গড়ার লক্ষ্যে ৬ ইউনিয়নে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Thursday, 18 June, 2026, 8:15 PM

মাদকমুক্ত ফুলবাড়ী গড়ার লক্ষ্যে ৬ ইউনিয়নে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত

মাদকমুক্ত ফুলবাড়ী গড়ার লক্ষ্যে ৬ ইউনিয়নে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতার।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক, উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম সোহেল, বিজিবির কাশিপুর কোম্পানি কমান্ডার জাহিদুর রহমান, শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার চঞ্চল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাকারিয়া মিঞা, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর এবং ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্যের অপব্যবহার, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশেষভাবে মাদক সেবন ও চোরাচালান প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে উপজেলার ছয়টি ইউনিয়নে মাদক প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট বিট পুলিশিং কর্মকর্তাদের এ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় জনগণকে এ কার্যক্রমে সার্বিক সহযোগিতার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এসব সামাজিক ব্যাধি প্রতিরোধ করা সম্ভব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status