ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
সাথীদের সাথে পুকুরে ডুব খেলতে গিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
মোঃ আল আমিন আকন, বাউফল
প্রকাশ: Thursday, 18 June, 2026, 8:18 PM

সাথীদের সাথে পুকুরে ডুব খেলতে গিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

সাথীদের সাথে পুকুরে ডুব খেলতে গিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর বাউফলে পুকুরে গোসল করতে নেমে মো.জিহাদ (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত জিহাদ বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বাউফল বাজারের ব্যবসায়ী মো. ইউনুচ মিয়ার নাতি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাউফল বালিকা বিদ্যালয়ের বড় পুকুরে খেলার সাথীদের সাথে গোসল করতে নামে জিহাদ। ডুবডুবির  একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায় না। পরে তার সহপাঠীরা খোঁজাখুঁজি করে তাকে পুকুরের ঘাটলার পানির নিচ থেকে উদ্ধার করে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিহাদের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status