|
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে কেরানীগঞ্জে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা
শহীদুল ইসলাম শরীফ
|
![]() নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে কেরানীগঞ্জে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২ আসনের জাতীয় সংসদ সদস্য আমানউল্লাহ আমান। প্রধান অতিথির বক্তব্যে জনাব আমানউল্লাহ আমান বলেন, "শিশুদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি তাদের মনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বীজ বপন করতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশব্যাপী অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখছে। শিক্ষকদের সঠিক ও আধুনিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এই শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করা সম্ভব।" অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এবং ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চলের শিক্ষক ও ওলামায়ে কেরামগণ অংশ নেন। বক্তারা প্রত্যেকেই নতুন প্রজন্মের নৈতিক চরিত্র গঠন এবং ধর্মীয় মূল্যবোধের প্রসারে শিক্ষকদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সভাপতি ও অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
