ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
দামুড়হুদায় অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে ট্রাক্টরসহ আটক ৩
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
প্রকাশ: Tuesday, 23 June, 2026, 8:31 PM

দামুড়হুদায় অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে ট্রাক্টরসহ আটক ৩

দামুড়হুদায় অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে ট্রাক্টরসহ আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে তিনটি মাটি ভর্তি ট্রাক্টরসহ তিনজনকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) ভোর ৩টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের লোকনাথপুর এলাকায় অভিযান চালিয়ে মাটি ভর্তি ট্রাক্টরগুলো আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের বাক্কা চাকলার ছেলে নাফিস হাসান (২৫),তারানিপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের মৃত আমির আলীর ছেলে রাকিব হোসেন (২৫)।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবা উদ্দিন বলেন, ভোর রাতে অভিযান চালিয়ে মাটি ভর্তি তিনটি ট্রাক্টরসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পাশাপাশি এ কাজে জড়িত অন্যান্য সহযোগীদের বিরুদ্ধেও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১৮ধারা অনুযায়ী মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, মামলার প্রক্রিয়া সম্পন্ন করে আটক ব্যক্তিদের আজ মঙ্গলবারই আদালতে পাঠানো হবে। এই অভিযান অব্যহত থাকবে বলে ও জানান তিনি। 

এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে, ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে।এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status