ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
পাইকগাছায় ৭০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 24 June, 2026, 7:23 PM

পাইকগাছায় ৭০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

পাইকগাছায় ৭০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির সলুয়া গ্রামে ৭০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামে মৃত রঞ্জন ঘোষের স্ত্রী সুমিত্রা ঘোষ (৭০) ঘুমিয়ে ছিলেন। এসময় অজ্ঞাতপরিচয় ঘাতকেরা ঘরে ঢুকে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়। এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে তালা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিলে স্বজনরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 
আহতের বড় ছেলে নারায়ণ ঘোষ জানান, হামলাকারীরা অত্যন্ত নৃশংসভাবে তাঁর মায়ের মাথায় আঘাত করেছে। ধারালো অস্ত্রের আঘাতে মাথার ভেতরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, বৃদ্ধা সুমিত্রা ঘোষের অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন এবং তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, সলুয়া গ্রামের এই সনাতন ধর্মাবলম্বী পরিবারটির ওপর এটিই প্রথম আঘাত নয়। এর আগে চলতি বছরের ২৮ মার্চ রাতে এই নারায়ণ ঘোষেরই বাড়িতে একদল দুর্ধর্ষ ডাকাত হানা দিয়েছিল। সে সময় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।

পরপর এসব লোমহর্ষক ঘটনায় পুরো পরিবারটি এখন চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এক বৃদ্ধার ওপর এমন বর্বরোচিত হামলার খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনায় স্থানীয় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status