|
মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: চাঁদপুরে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
|
![]() মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: চাঁদপুরে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক বুধবার ২৪ জুন ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, চাঁদপুরের সদর থানাধীন বড় স্টেশন সংলগ্ন এলাকায় আজ ২৪ জুন ২০২৬ বুধবার দুপুর ২ টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজন মোঃ শামীম মোল্লা (২৬) নামে এক ব্যক্তিকে তল্লাশি করে তার সাথে থাকা লাগেজ ও ব্যাগ হতে প্রায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ১৬ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার দক্ষিণ ফুকরা গ্রামে। জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
