ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ভেনেজুয়েলা
ভূমিকম্পে সন্তানকে বাঁচাতে নিজে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 June, 2026, 11:57 AM

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত আন্দ্রেয়া ও তার আহত মেয়ে। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত আন্দ্রেয়া ও তার আহত মেয়ে। ছবি : সংগৃহীত

ভূমিকম্পে নিজেকে বাঁচাতে যখন সবাই আত্মহারা তখন নিজ সন্তানকে রক্ষা করতে গিয়ে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক মা। গত বুধবার (২৭জুন)  দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পর পর দুইটি শক্তিশালী ভূমিকম্পে এই হৃদয়বিদারক ঘটনার খবর জানা গেছে।

ফুটবলার হেক্টর বেলো (নিহতের স্বামী) ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। আহত মেয়ে এখন রাজধানী কারাকাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হেক্টর বেলোর একাধিক আবেগপূর্ণ পোস্ট ভাইরাল হয়েছে। এক পোস্টে তিনি লেখেন, ‘আমি তাকে (তাদের মেয়ে) সেই গল্প বলব যে কিভাবে তুমি তাকে বাঁচিয়েছিলে।

কিভাবে তুমি আমাদের মেয়ের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলে এবং নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ছেড়ে যাওনি।’ 

গত বুধবার ভেনেজুয়েলায় পরপর দুইবার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯২০ জন নিহত এবং ৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status