ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার ১৯ পিস ইয়াবা
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Saturday, 27 June, 2026, 1:10 PM

কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার ১৯ পিস ইয়াবা

কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার ১৯ পিস ইয়াবা

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের বিশেষ অভিযানে চোরা কারবারী, মাদক ব্যবসায়ী ও দাঙ্গাবাজসহ মোট ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (২৬ জুন) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—১। কামাল উদ্দিন নাসু (৩৭), পিতা- মৃত শফির আহম্মেদ, মাতা- আরেফা বেগম, সাং- গীতাশ্রম কলোনী, রিজার্ভ বাজার, ০১নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি।২। মোঃ করিম প্রকাশ রেজাউল করিম (৪৮), পিতা- মৃত মোঃ শের মিয়া, মাতা- হাজেরা খাতুন, সাং- বেকারী গলি, রিজার্ভ বাজার, ০১নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা। (ডিবি কর্তৃক গ্রেপ্তার)৩। মোঃ শওকত আকবর (৩৯), পিতা- মোঃ মমতাজ উদ্দিন, মাতা- মরিয়ম বেগম, স্থায়ী সাং- কাটাপাহাড় লেইন, বনরূপা, বর্তমান সাং- কলেজগেইট, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা।অভিযান শেষে মোট ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। 

একই সঙ্গে তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status