ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সীমান্তে গভীর রাতে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Saturday, 27 June, 2026, 7:47 PM

সীমান্তে গভীর রাতে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

সীমান্তে গভীর রাতে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানসংলগ্ন সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের (পুশইন) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার তেলিয়াপাড়া চা বাগানসংলগ্ন ১৮ নম্বর সীমান্ত এলাকার ৮২ নম্বর মেইন পিলারের কাছে ভারতীয় ভূখণ্ড থেকে ৯ জন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্ত এলাকায় অবস্থান নেন এবং স্থানীয়দের সতর্ক করেন।

বিজিবি ও স্থানীয় জনগণের সম্মিলিত তৎপরতায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলে পরিস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তিরা সীমান্ত এলাকা ত্যাগ করে বলে স্থানীয়রা জানান।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, শুক্রবার গভীর রাতে বিএসএফ সীমান্তের লাইট বন্ধ করে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের জোরালো তৎপরতায় সেই চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ ঘটনায় সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে সতর্কতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির চলমান তৎপরতার প্রশংসা করেন এবং সন্দেহজনক কোনো গতিবিধি চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status