নলডাঙ্গায় ভ্যান দুর্ঘটনায় পানিতে পড়ে ব্যক্তির মৃত্যু
সিরাজুল ইসলাম ,নলডাঙ্গা
প্রকাশ: Saturday, 27 June, 2026, 8:45 PM
নলডাঙ্গায় ভ্যান দুর্ঘটনায় পানিতে পড়ে ব্যক্তির মৃত্যু
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ভ্যান দুর্ঘটনায় পানিতে পড়ে হাসেম সরদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ব্রহ্মপুর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসেম সরদার নলডাঙ্গা হাট থেকে নিজস্ব ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি গাছের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগলে তিনি ভ্যানসহ পাশের. নদিতে পানিতে পড়ে যান।
স্থানীয় লোকজন জানায়, ভ্যান সহ নদিতে লোকটিকে পানিতে পড়ে থাকতে দেখে নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কে খবর দেই। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ নুরে আলম জানিয়েছেন, ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন। মৃতদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় । এ ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি নিয়ে পুলিশের নজরদারি অব্যাহত আছে।