ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
কলাপাড়ায় কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ
তুষার হাওলাদার, কলাপাড়া
প্রকাশ: Monday, 29 June, 2026, 5:46 PM

কলাপাড়ায় কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ

কলাপাড়ায় কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার এক ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। 

অভিযোগের পর থেকে অভিযুক্ত ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ পলাতক রয়েছেন। এ ঘটনায় সোমবার বেলা ১১টার দিকে ব্যাংক আউটলেট ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে জমার টাকা গ্রহণ করলেও তা ব্যাংকের অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত করেননি রিয়াদুল ইসলাম ইউসুফ। টাকা জমা দেওয়ার পর গ্রাহকদের মোবাইলে এসএমএস না পৌঁছালে তিনি সার্ভারের সাময়িক সমস্যার কথা বলে বিষয়টি এড়িয়ে যেতেন। সম্প্রতি হিসাব যাচাই করতে গিয়ে জমাকৃত অর্থের কোনো রেকর্ড না পেয়ে গ্রাহকদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে বিষয়টি প্রকাশ্যে এলে অভিযুক্ত ক্যাশিয়ার আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় শুধু সাধারণ গ্রাহকেরাই নন, ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীরও আর্থিক ক্ষতির অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, তার মাদার অ্যাকাউন্ট থেকেও প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী বলেন, বিষয়টি ইতোমধ্যে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দিতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকেরা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার, আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের আমানত ফেরতের দাবি জানান। তারা বলেন, সঞ্চয়ের টাকা হারিয়ে অনেক পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status