|
গাজীপুরে তীব্র লোডশেডিং
এইচএসসি পরীক্ষার্থীসহ হাজারো শিক্ষার্থীর পড়াশোনায় চরম ভোগান্তি
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() এইচএসসি পরীক্ষার্থীসহ হাজারো শিক্ষার্থীর পড়াশোনায় চরম ভোগান্তি জানা গেছে, জেলায় বর্তমানে বিদ্যুতের চাহিদা রয়েছে ৫২৫ মেগাওয়াট। তবে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৪১৮ মেগাওয়াট। ফলে ১০৭ মেগাওয়াট ঘাটতির কারণে প্রায় ২০ শতাংশ এলাকায় লোডশেডিং করতে হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন পড়াশোনার গুরুত্বপূর্ণ সময়েই বিদ্যুৎ চলে যাওয়ায় তারা স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারছেন না। তীব্র গরমের কারণে মনোযোগ ধরে রাখাও কঠিন হয়ে পড়েছে। সামনে এইচএসসি পরীক্ষা থাকায় বিষয়টি তাদের জন্য আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজীপুরের বিভিন্ন এলাকার শিক্ষার্থী ও বাসিন্দারা জানান, দিনে একাধিকবার এবং রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শুধু শিক্ষার্থীরাই নয়, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ব্যবসা, উৎপাদন কার্যক্রম ও দৈনন্দিন জীবনযাত্রা। অভিভাবকদের ভাষ্য, পরীক্ষার ঠিক আগে এমন পরিস্থিতিতে সন্তানদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে শিক্ষার্থীদের ফলাফলেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, অন্তত এইচএসসি পরীক্ষা চলাকালে সন্ধ্যা ও রাতের পড়াশোনার সময় লোডশেডিং কমানোর উদ্যোগ নেওয়া উচিত। এ বিষয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ব্যবস্থাপক ইউসুফ আলী জানান, জেলায় বিদ্যুতের ঘাটতির কারণে প্রায় ২০ শতাংশ লোডশেডিং করা হচ্ছে। তবে আগামী চার দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে পারে এবং লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
