ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
নরসিংদীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 July, 2026, 8:46 PM

নরসিংদীতে  প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

নরসিংদীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে এক বাক-প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে।  বুধবার (১ জুলাই ) দুপুরে শেখেরচর এলাকা থেকে অভিযুক্ত আওলাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে সোমবার (২৯ জুন) দুপুরে সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বরদেরকান্দি গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।

এই ঘটনায় অভিযুক্ত আওলাদ হোসেন (২৬) বরদেরকান্দি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার (২৯ জুন) দুপুরে অভিযুক্ত আওলাদ হোসেন একই গ্রামের এক বাক প্রতিবন্ধী তরুণীকে ফুসলিয়ে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে  প্রতিবন্ধী তরুণী পুরো ঘটনাটি তার মাকে জানালে মঙ্গলবার ঘটনাটি জানাজানি হয়।

মঙ্গলবার (৩০ জুন) রাতে ১০-১২ জন এলাকাবাসী সহ মাধবদী গিয়ে থানায় পরিবারের পক্ষ থেকে আওলাদ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। বুধবার নির্যাতনের শিকার তরুণীকে নরসিংদী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সস্পন্ন করাসহ আইনী পদক্ষেপ নিচ্ছে পুলিশ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণ, ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরে দুপুরে শেখেরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status