ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
সরিষাবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৫০ হাজার টাকার মাছ নিধন
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
প্রকাশ: Wednesday, 1 July, 2026, 8:49 PM

সরিষাবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৫০ হাজার টাকার মাছ নিধন

সরিষাবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৫০ হাজার টাকার মাছ নিধন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের নলদাইর গ্রামে এক কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার মাছের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগে জানা যায়, নলদাইর গ্রামের মৃত হযরত আলী শেখের ছেলে আব্দুর রাজ্জাক নিখিলের বসতবাড়ি সংলগ্ন পুকুরে সোমবার (তারিখ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিষাক্ত পদার্থ নিক্ষেপ করে। মঙ্গলবার সকালে পুকুরে থাকা মাছগুলো মৃত অবস্থায় পানির ওপর ভেসে উঠতে দেখা যায়। এতে পুকুরে থাকা প্রায় সব মাছ মারা যায় এবং ভুক্তভোগীর প্রায় ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক নিখিল বলেন, “আমি একজন অসচ্ছল কৃষক। এর আগেও আমার অটোরিকশা (ভ্যান) চুরি হয়েছে। বিদেশে যাওয়ার জন্য অর্থ দিয়ে নানা প্রতারণা ও হয়রানির শিকার হয়েছি। অনেক কষ্টে জমানো টাকা দিয়ে মাছ চাষ শুরু করেছিলাম। কিন্তু রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে আমার সব মাছ মেরে ফেলেছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক, আক্তার, জয়নাল, ভুক্তভোগীর স্ত্রী নাসিমা বেগম এবং ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. কামাল মিয়া। তারা বলেন, একটি অসহায় পরিবারের জীবিকার ওপর এমন নাশকতামূলক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

এ বিষয়ে মো. ইকবাল হাসান বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status