|
ঘরে বসেই চিকিৎসাসেবা পাবেন ডিআরইউ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঘরে বসেই চিকিৎসাসেবা পাবেন ডিআরইউ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা চুক্তির আওতায় ডিআরইউর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা ঘরে বসেই মেডআই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। এ উদ্যোগ সাংবাদিকদের জন্য সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, মেডআই বাংলাদেশের ক্লিনিক্যাল টিমের হেড ডা. সুমাইয়া তাসনীম খান, হেড অব অপারেশন সুস্মিতা সাহা। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ'র অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এমএম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী, মেডআই'র ইন হাউজ ডক্টর জাকিয়া ফারহানা, বিজনেস এক্সিকিউটিভ মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, “আমরা আজ একটি গুরুত্বপূর্ণ চুক্তি করলাম। তবে আমাদের দোয়া থাকবে, চিকিৎসকের কাছে যেন যেতে না হয়। সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। সবাই সুস্থ থাকুন, পুষ্টিকর খাবার গ্রহণ করুন এবং স্বাস্থ্য সচেতন জীবনযাপন করুন।” ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সদস্যদের কল্যাণে নতুন নতুন সেবা যুক্ত করার ধারাবাহিকতায় এই সমঝোতা স্মারক একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর মাধ্যমে সদস্য ও তাদের পরিবার সহজেই ঘরে বসে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার এ উদ্যোগ সাংবাদিকদের ব্যস্ত কর্মজীবনে সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
