|
যমুনায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
মোঃ জাহিদুল হাসান,সরিষাবাড়ী
|
![]() যমুনায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার আওনা ও পিংনা ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। মৎস্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল অসাধু জেলে নিষিদ্ধ কারেন্ট জাল ও বেহুন্দি জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে নদী থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও বেহুন্দি জাল জব্দ করা হয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে জব্দকৃত সব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
