|
চলতি মাসেই বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু, খেলা হবে যেভাবে
নতুন সময় ডেস্ক
|
![]() চলতি মাসেই বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু, খেলা হবে যেভাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩; এই তিন দলকে নিয়ে ৫০ ওভারের ফরম্যাটের টুর্নামেন্টের সবগুলো খেলা হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে লড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একদিন বিরতির পর খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। প্রথম পর্যায়ে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। অর্থাৎ প্রথম রাউন্ডে অন্তত ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন বয়সভিত্তিক ক্রিকেটাররা। পরে পয়েন্ট টেবিলের সেরা দুই দলকে নিয়ে ফাইনাল ম্যাচ হবে আগামী ৯ সেপ্টেম্বর। প্রতিযোগিতার প্রতিটি ম্যাচই সকাল সাড়ে ৯টায় শুরু হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’
সাজেক বাঘাইহাট জোনে উদ্যোগে কিশোরীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
সরিয়ে দেওয়া হলো সংবাদ সম্মেলনে ‘কান্না করা’ রংপুরের পুলিশ কমিশনারকে
