ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩
যশোরে মাদক বিরোধী অভিযানে চিহ্নিত সন্ত্রাসী চায়না সাগরসহ চারজন আটক
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Thursday, 27 August, 2026, 12:17 PM

যশোরে মাদক বিরোধী অভিযানে চিহ্নিত সন্ত্রাসী চায়না সাগরসহ চারজন আটক

যশোরে মাদক বিরোধী অভিযানে চিহ্নিত সন্ত্রাসী চায়না সাগরসহ চারজন আটক

যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মুন্না ইসলাম সাগর ওরফে চায়না সাগরসহ চারজনকে আটক করেছে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে মোট ৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমানউল্লাহর নেতৃত্বে বারান্দিপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।আটক মুন্না ইসলাম সাগর ওরফে চায়না সাগর পশ্চিম বারান্দিপাড়ার কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্য আটক ব্যক্তিরা হলেন—পূর্ব বারান্দিপাড়ার ঢাকা রোড এলাকার আনোয়ার হোসেনের ছেলে মর্তজা হোসেন শুভ, বারান্দিপাড়া বউবাজার এলাকার সেলিমের ছেলে আশিকুর রহমান এবং পূর্ব বারান্দিপাড়া বউবাজার এলাকার মৃত গফফার শেখের মেয়ে রোজিনা। তাদের মধ্যে শুভর কাছ থেকে ১০ পিস, আশিকুর রহমানের কাছ থেকে ১০ পিস এবং রোজিনার কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে বড় ফয়সালের বাড়িতেও অভিযান চালায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমানউল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দুপুর থেকে বারান্দিপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পৃথক স্থান থেকে চারজনকে আটক করা হয়েছে।

তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অভিযানে এসআই নুরুন্নবী, এএসআই শামীম, এএসআই বাতেন, এএসআই লাবলু, এটিএসআই আতাউরসহ সদর পুলিশ ফাঁড়ির অন্যান্য সদস্যরা অংশ নেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status