ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 August, 2026, 11:02 AM

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

স্টুটগার্টের বিপক্ষে বিপক্ষে অসাধারণ জয়ে বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বায়ার্ন মিউনিখ। ৫-১ গোলে জয় পেয়েছে ভিনসেন্ট কোম্পানির দল।

ম্যাচের ২১ মিনিটে জশুয়া কিমিখের কর্নার থেকে বায়ার্নকে এগিয়ে নেন উপামেকানো। প্রতিপক্ষের গোলরক্ষক ফাবিয়ান ব্রেডলো একাধিক দারুণ সেভ করে হতাশ করে দেন বায়ার্নকে। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধের ৫২ সমতা ফেরায় স্বাগতিকরা। জশা ভাগনোম্যান জোরালো শটে গোল করেন।

তবে মিনিট তিনেক পর আবারও এগিয়ে যায় বায়ার্ন। ৫৫ মিনিটে মাইকেল ওলিসের গোলে এগিয়ে যায় মিউনিখ। কিমিখের বাড়ানো বল পেয়ে ফাঁকায় থাকা মাইকেল ওলিসে বল জালে পাঠিয়ে দেন তিনি।

এরপর দূর্ভাগ্যজনক ভাগে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন জশা ভাগনোম্যান। ৫২ মিনিটে স্টুটগার্টের হয়ে সমতা ফেরানো তিনিই ৫ মিনিট পর ম্যাচের ৫৭ মিনিটে আলফোনসো ডেভিসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বল পাঠান নিজেদের জালে। আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন।

হ্যারি কেইনের পাস থেকে আরেকটি গোল করেন ওলিসে। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সেটি বাতিল করে দেন অফসাইডের কারণে।

তবে চতুর্থ গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি বায়ার্নকে। বদলি ইসমাইল সাইবারির নিঃস্বার্থ পাস থেকে আলেকসান্দার পাভলোভিচ গোল করেন ৮২ মিনিটে।

শেষ পর্যন্ত যোগ করা সময়ে সাইবারির পাস থেকে বায়ার্নের হয়ে পঞ্চম গোলটি করেন লুইস দিয়াজ। গ্রীষ্মে পিএসভি আইন্দহোভেন থেকে ৪৩ মিলিয়ন পাউন্ডে বায়ার্নে যোগ দেওয়া সাইবারির বুন্দেসলিগায় অভিষেক ম্যাচেই দুটি অ্যাসিস্টের দেখা পেলেন।

এর আগে গত সপ্তাহে জার্মান সুপার কাপে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছিল বায়ার্ন। ফলে নতুন মৌসুমে টানা দুই ম্যাচে জয় পেল কোম্পানির দল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status