ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
লেকশোর হোটেলের এমডি কাজী তারেক শামসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 31 August, 2026, 8:44 PM

লেকশোর হোটেলের এমডি কাজী তারেক শামসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লেকশোর হোটেলের এমডি কাজী তারেক শামসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লেকশোর হোটেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী তারেক শামস এবং তার সহযোগী এম এ মাসুদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

সোমবার (৩১ আগস্ট) ঢাকার ৪ নম্বর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হোসাইন মুহাম্মদ জোনায়েদ এ আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, কাজী তারেক শামস তার সহযোগী এম এ মাসুদের সহায়তায় বার্ধক্যজনিত অসুস্থতা ও স্মৃতিভ্রমে আক্রান্ত বাবা কাজী শামসুল হকের দুর্বল অবস্থার সুযোগ নিয়ে প্রতারণার মাধ্যমে লেকশোর হোটেলের শেয়ার নিজেদের নামে লিখে নেন। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই-বোনেরা আদালতে মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল গণমাধ্যমকে বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে পিতার অসুস্থতার সুযোগ নিয়ে উত্তরাধিকারীদের বঞ্চিত করার উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে সব শেয়ার নিজেদের নামে লিখে নেন।

তিনি বলেন, মামলাটি দুই দফা সিআইডি তদন্ত করে। তদন্তে প্রতারণার প্রাথমিক সত্যতা পাওয়ার পর প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। ওই প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে আদালত মামলা আমলে নেন এবং আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। সমন জারির পরও আসামিরা আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে।

আদালত তার আদেশে উল্লেখ করেন, অনুসন্ধানী প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ (বিশ্বাসভঙ্গ), ৪২০ (প্রতারণা) এবং ১০৯ (প্ররোচনা/সহায়তা) ধারার অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ফলে আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি বিচারার্থে আমলে নেন এবং দুই আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন এবং সমন জারি করার পর ও আসামিরা আদালতে উপস্থিত হননি বিধায় আদালত ওয়ারেন্ট ইস্যু করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status