|
বাসচাপায় নারী শ্রমিক নিহত, ক্ষোভে মহাসড়কে বাসে আগুন
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাসচাপায় নারী শ্রমিক নিহত, ক্ষোভে মহাসড়কে বাসে আগুন সোমবার (৩১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম ঢাকার আশুলিয়া এলাকার ওসমান আলীর মেয়ে। তিনি ইটাহাটা এলাকার দিগন্ত সোয়েটার কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন মরিয়ম। এ সময় তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ![]() বাসচাপায় নারী শ্রমিক নিহত, ক্ষোভে মহাসড়কে বাসে আগুন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, তাকওয়া পরিবহনের বাসের চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের সহকর্মীরা ক্ষুব্ধ হয়ে একটি বাসে অগ্নিসংযোগ করেন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, সড়ক অবরোধের চেষ্টা
১০ মামলার কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০
রেললাইন ভেঙ্গে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টার বিচ্ছিন্ন ছিল
বাউরেসের উদ্যোগে হাওরাঞ্চলে কৃষি গবেষণা উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত পর্যালোচনা অনুষ্ঠিত
