|
রেললাইন ভেঙ্গে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টার বিচ্ছিন্ন ছিল
মোঃ মনজুরুল ইসলাম নাটোর
|
![]() রেললাইন ভেঙ্গে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টার বিচ্ছিন্ন ছিল আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, সকাল পৌনে ৭ টার দিকে রেললাইন ভাঙ্গার খবর পাই। এর পরই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর ভাঙ্গা লাইন মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লাইন মেরামত চলাকালে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস ট্রেনগুলো আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়েছিল। পরে ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
