ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
‎ইউটার্ণের সময় ভ্যানগাড়ির পিছন থেকে পড়া নারী বাস চাপায় ও অ্যাম্বুলেন্স চাপায় পুরুষের মৃত্যু
‎মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Tuesday, 8 September, 2026, 9:35 PM

‎ইউটার্ণের সময় ভ্যানগাড়ির পিছন থেকে পড়া নারী বাস চাপায় ও অ্যাম্বুলেন্স চাপায় পুরুষের মৃত্যু

‎ইউটার্ণের সময় ভ্যানগাড়ির পিছন থেকে পড়া নারী বাস চাপায় ও অ্যাম্বুলেন্স চাপায় পুরুষের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ  দুই জন নিহত হয়েছেন।
‎নিহতরা হলেন, উপজেলার ধানীখোলা ইউনিয়নের চরকুমারিয়া এলাকার তামিম মিয়ার স্ত্রী মার্জিয়া খাতুন (২২) ও ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামের আব্বাস আলীর ছেলে শহিদুল (৩৮)। শহিদুল ইসলাম দীর্ঘদিন যাবক  বৈলর এলাকার শ্বশুরবাড়িতে বাড়িতে বসবাস করছিলেন। পেশায় তিনি শ্রমিক ছিলেন।
‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৃথক দুটি স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।
‎পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকাল পৌনে ১০টার দিকে ত্রিশাল পৌর শহরের দরিরামপুর সাইফুল কমিশনারের বাড়ির সামনে একটি ভ্যানগাড়ি ইউটার্ণ নেয়ার সময় পিছন থেকে মার্জিয়া আক্তার পড়ে যায়। এসময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মার্জিয়া আক্তার মারা যায়।
‎অপরদিকে, ভোর সাড়ে ৫টার দিকে ত্রিশাল থানার  সামনে বৈলর দারুত তাকওয়া হিফজ মাদ্রাসার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন শহিদুল ইসলাম। এসময় একটি অ্যাম্বুলেন্স চাপা দিলে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম মারা যায়।
‎ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) সবুজ বলেন, ঘটনার পর দুটি মরদেহ উদ্ধার করা হয়। মার্জিয়া খাতুনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শহিদুলের মরদেহ এখনো পুলিশের হেফাজতে রয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status