|
পাহাড়ের উন্নয়ন-সমস্যা নিয়ে এবার সংসদে নেতৃত্ব দেবেন ওয়াদুদ ভূঁইয়া
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() পাহাড়ের উন্নয়ন-সমস্যা নিয়ে এবার সংসদে নেতৃত্ব দেবেন ওয়াদুদ ভূঁইয়া রোববার (৬-সেপ্টেম্বর-২৬) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি এসব কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে এসব কমিটি গঠন করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—চট্টগ্রাম-৫ আসনের মীর মোহাম্মদ হেলালউদ্দিন, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, রাঙামাটি আসনের দীপেন দেওয়ান, চট্টগ্রাম-১২ আসনের মোহাম্মদ এনামুল হক, যশোর-২ আসনের মোহাম্মদ মোস্তফা আল ফয়সাল, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের মোহাম্মদ জহিরুল ইসলাম এবং নেত্রকোনা-৫ আসনের মাসুম মোস্তফা। সংসদীয় স্থায়ী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, অনিয়ম ও দুর্বলতা চিহ্নিতকরণ, প্রয়োজনীয় সুপারিশ প্রদান এবং সরকারের কর্মকাণ্ডে সংসদীয় জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য, দুর্গম যোগাযোগব্যবস্থা, ভূমি বিরোধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, পর্যটন এবং কর্মসংস্থানসহ নানা সমস্যা রয়েছে। পাশাপাশি পাহাড়ের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব খাগড়াছড়ির একজন সংসদ সদস্য পাওয়ায় পাহাড়ের মানুষের বিভিন্ন দাবি, সমস্যা ও সম্ভাবনার বিষয় জাতীয় সংসদে আরও গুরুত্বের সঙ্গে উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই দিনে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্থানীয় সরকার, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি, খাদ্য, প্রাথমিক ও গণশিক্ষা, মৎস্য ও প্রাণিসম্পদ, যুব ও ক্রীড়া এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন ও পুনর্গঠন করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
