|
জাতীয় ঈদগাহের কাছে এক ঘণ্টায় দুজনের মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
|
![]() জাতীয় ঈদগাহের কাছে এক ঘণ্টায় দুজনের মরদেহ উদ্ধার শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার পর খবর পেয়ে লাশ দুটি উদ্ধারের কথা বলেছেন শাহবাগ থানার এসআই তৌফিক হাসান। পরে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদের একজনের বয়স আনুমানিক ৬৫ বছর, আরেকজনের আনুমানিক বয়স ৪৫। এসআই তৌফিক বলেন, জাতীয় ঈদগাহের প্রধান ফটকের উত্তর পাশে বটগাছের নিচে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিপরীত পাশের ফুটপাতে ও আরেকটি সুপ্রিম কোর্ট সংলগ্ন পানির পাম্পের পাশে শিক্ষা ভবনের বিপরীত পাশে পড়ে ছিল। একজন পথচারী লাশ দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে তারা গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তিনি আরো বলেন, নিহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে এবং সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। পুলিশের ধারণা, দুজনই ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং অসুস্থজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করার কথা বলেছেন এসআই তৌফিক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
