ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩
মধুমতির ভয়াল গ্রাসে বিলীন হওয়ার শঙ্কা
আলফাডাঙ্গায় চরখোলাবাড়িয়া ও দিগনগর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন
​আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Thursday, 10 September, 2026, 7:58 PM

আলফাডাঙ্গায় চরখোলাবাড়িয়া ও দিগনগর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

আলফাডাঙ্গায় চরখোলাবাড়িয়া ও দিগনগর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

​ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া ও দিগনগর এলাকায় মধুমতি নদীর তীব্র ভাঙন রোধে এবং জনপদ রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চরখোলাবাড়িয়া ও দিগনগর গ্রামবাসীসহ এলাকার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​নদীভাঙনের কবলে পড়ে চরম নিরাপত্তাহীনতায় থাকা স্থানীয়রা ক্ষোভ ও আকুতি নিয়ে মানববন্ধনে অংশ নেন। ভাঙনের মুখে থাকা ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে রয়েছে চরখোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল-হেরা দাখিল মাদরাসা, স্থানীয় মসজিদ, ঈদগাহ মাঠ, গোরস্থান, মোখছেদ মোল্লা এতিমখানা, পোস্ট অফিস এবং দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে অসংখ্য বসতবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি।

​মানববন্ধনে বক্তারা বলেন, মধুমতির ভয়াল গ্রাসে প্রতিনিয়ত ছোট হয়ে আসছে এলাকার জনবসতি। ভাঙন রোধে দ্রুত স্থায়ী ও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া না হলে এলাকার মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে চরখোলাবাড়িয়া ও দিগনগর গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ এসব স্থাপনা। গৃহহীন হয়ে পড়ার আশঙ্কায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে শত শত পরিবারের।

​এ সময় নদীভাঙন রোধে অবিলম্বে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং ভাঙনকবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানান এলাকাবাসী।

​কর্মসূচিতে বিশেষ দোয়া ও বক্তব্য দেন আল-হেরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রব, সহকারী শিক্ষক মো. সেকেন্দার খাঁন, চরখোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর খাঁন, উপজেলা বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রবিউল মিয়া এবং আল-হেরা দাখিল মাদ্রাসা কমিটির সদস্য মো. জাহিদুর রহমান খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status