|
ডিআইইউতে বাংলাদেশ-মালয়েশিয়া উচ্চপর্যায়ের অ্যাক্রেডিটেশন বিষয়ক আলোচনা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ডিআইইউতে বাংলাদেশ-মালয়েশিয়া উচ্চপর্যায়ের অ্যাক্রেডিটেশন বিষয়ক আলোচনা ড্যাফোডিল স্মার্ট সিটিতে ডিআইইউয়ের প্রাতিষ্ঠানিক যোগ্যতা নিশ্চিতকরণ সেলের উদ্যোগে এ সফরের অংশ হিসেবে দুটি কৌশলগত সভার আয়োজন করা হয়েছে। এর মধ্যে প্রথম সভায় অ্যাক্রেডিটেশন বা স্বীকৃতি অর্জনের প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রার রূপরেখা নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় সভায় গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন কৌশল বিষয়ে এমকিউএ ও ডিআইইউয়ের মধ্যে যৌথ আলোচনা অনুষ্ঠিত হবে। আয়োজনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আক্তার হোসেন খান অংশ নেবেন। ফলে বাংলাদেশ ও মালয়েশিয়ার অ্যাক্রেডিটেশন-সংশ্লিষ্ট নীতিনির্ধারক এবং ডিআইইউয়ের একাডেমিক নেতৃত্বের মধ্যে উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানদণ্ড ও স্বীকৃতি প্রক্রিয়া নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। মালয়েশিয়ার উচ্চশিক্ষা খাতে অধ্যাপক দাতো’ ড. মোহাম্মদ শাতার বিন সাবরান একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব। গুণগত মান নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয় পরিচালনা, নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন বিষয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি থেকে তিনি মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি আঞ্চলিক সংগঠনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি আসিয়ানভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষার যোগ্যতা ও গুণগত মান নিশ্চিতকরণ নেটওয়ার্কের সভাপতির দায়িত্বও পালন করেন। ডিআইইউ সূত্রে জানা যায়, এই উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন চর্চা সম্পর্কে ধারণা আরও বিস্তৃত করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক গুণগত মানের সংস্কৃতি জোরদারের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যাশা রয়েছে। বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে আশা করা হচ্ছে, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অ্যাক্রেডিটেশন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
