|
ভোগরার লংমার্চের পোস্ট ঘিরে বিতর্ক, প্রত্যাহার জিএমপির স্টাফ অফিসার
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভোগরার লংমার্চের পোস্ট ঘিরে বিতর্ক, প্রত্যাহার জিএমপির স্টাফ অফিসার খন্দকার জালাল উদ্দীন মাহমুদ দীর্ঘদিন ধরে জিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রত্যাহারের পর তাকে জিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) বিরোধী দলের ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে অনুষ্ঠিত ওই পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতারা বক্তব্য দেন। পথসভাকে কেন্দ্র করে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ও সভাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে জিএমপি। দায়িত্ব পালন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। পথসভা শেষ হওয়ার পর জিএমপির অফিসিয়াল ফেসবুক পেজে লংমার্চ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। এতে লংমার্চের গন্তব্য ও আয়োজকদের বিভিন্ন দাবির কথা তুলে ধরা হয়। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ সমালোচনা করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে। পরে জিএমপির ফেসবুক পেজ থেকে পোস্টটি প্রথমে সংশোধন করা হয় এবং পরে পুরোপুরি মুছে ফেলা হয়। এরপরই পোস্টটির বিষয়ে জিএমপির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। তাকে প্রত্যাহারের পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূঞা বলেন, ভারপ্রাপ্ত স্টাফ অফিসার খন্দকার জালাল উদ্দীন মাহমুদকে প্রত্যাহার করে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে। ফেসবুকে পোস্ট দেওয়ার কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
