ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩
লাকসামে অরাজনৈতিক সংগঠনের মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Monday, 21 September, 2026, 11:52 AM

লাকসামে অরাজনৈতিক সংগঠনের মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লাকসামে অরাজনৈতিক সংগঠনের মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কুমিল্লার লাকসামে অরাজনৈতিক ও অলাভজনক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঐতিহাসিক নবাব ফয়েজুন্নেছা জমিদারবাড়ি জাদুঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লাকসাম সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও লাকসাম প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি.এম.এস রুবেলের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, লাকসাম প্রেসক্লাবের উপদেষ্টা এমএস দোহা, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, লাকসাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন সহ বিভিন্ন সংগঠন প্রতিনিধিবৃন্দ।

সভায় বিডি ক্লিন লাকসাম, লাকসাম সাংস্কৃতিক জোট, লাকসাম সিটি রানার গ্রুপ, লাকসাম প্রেসক্লাব, রক্তের বাঁধন লাকসাম, ভিক্টোরি অব হিউমেনিটি, লাকসাম ব্লাড গ্রুপ, পশ্চিমগাঁও উন্নয়ন সংস্থা, লাকসাম সাংবাদিক ইউনিয়ন, দুপচর সঙ্গীত একাডেমি, স্টুডেন্ট কমিউনিটি লাকসাম, আশশিফা হিউমিনিটি ফাউন্ডেশন, স্মাইল ফাউন্ডেশন, লাকসাম নাট্যজংশন এবং লাকসাম সিতোরিউ কারাতে দো অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন।

মতবিনিময় সভায় লাকসামকে জেলা বাস্তবায়নের দাবিতে ভূমিকা রাখা, নবাব ফয়েজুন্নেছা চৌধুরাণীর সম্পত্তি দখলমুক্ত করতে সামাজিক চাপ সৃষ্টি করা এবং এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে অরাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিভিন্ন সংগঠনের সম্মিলিত উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে। লাকসামের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন লাকসাম সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার, সহসভাপতি লিটন সিংহ, সাংগঠনিক সম্পাদক, সৈয়দ মুজিবুর রহমান দুলাল, ব্যান্ড শৈশবের সভাপতি রাকিব হোসেনসহ স্থানীয় শিল্পীরা।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যতে সম্মিলিতভাবে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে মতামত দেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status