ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
পার্বত্য চট্টগ্রামের কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সাথে ফের বৈঠক পার্বত্যমন্ত্রীর
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Tuesday, 22 September, 2026, 8:43 PM

পার্বত্য চট্টগ্রামের কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সাথে ফের বৈঠক পার্বত্যমন্ত্রীর

পার্বত্য চট্টগ্রামের কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সাথে ফের বৈঠক পার্বত্যমন্ত্রীর

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, টেকসই ও সম্ভাবনাময় করতে, আজ(২১ সেপ্টেম্বর) দ্বিতীয় দফায় বৈঠক করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।

বৈঠকে পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় কৃষিপণ্য যেমন কাজুবাদাম, কফি, আদা, হলুদ ও আনারসের উৎপাদন বৃদ্ধি এবং সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি অ্যান্টিবায়োটিক ও ভ্যাকসিনমুক্ত দেশি মুরগি পালন, সাতিফসল চাষাবাদ এবং পাহাড়ি অঞ্চলের সেচব্যবস্থা উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এ সময় পার্বত্য অঞ্চলের কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও সম্ভাবনাময় করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন দুই মন্ত্রী। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় কৃষকদের সহায়তা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন তারা।
এর আগে, ২০ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) একই বিষয়ে প্রথম দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। ওইদিন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।
সৌজন্য সাক্ষাৎকালে তাঁরা পার্বত্য চট্টগ্রামসহ দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ধারাবাহিক এই বৈঠকগুলো পার্বত্য চট্টগ্রামের কৃষি ও প্রাণিসম্পদ খাতে দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং টেকসই উৎপাদন ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status