ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
পত্কনীতলায় চুরিপানায় হারাচ্ছে দিবর দীঘির সৌন্দর্য, সংস্কারের দাবি
মামুনুর রশীদ, পত্নীতলা
প্রকাশ: Wednesday, 23 September, 2026, 4:37 PM

পত্কনীতলায় চুরিপানায় হারাচ্ছে দিবর দীঘির সৌন্দর্য, সংস্কারের দাবি

পত্কনীতলায় চুরিপানায় হারাচ্ছে দিবর দীঘির সৌন্দর্য, সংস্কারের দাবি

নওগাঁর পত্নীতলার ঐতিহাসিক দিবর দীঘি কচুরিপানা, আগাছা ও জঙ্গলে ভরে যাওয়ায় নষ্ট হচ্ছে এর প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটনকেন্দ্রটির এমন বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত সংস্কার ও কচুরিপানা অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

দূর-দূরান্ত থেকে প্রতিদিনই দর্শনার্থীরা ঐতিহাসিক এ দীঘিতে আসেন। তবে দীর্ঘদিন ধরে যথাযথ পরিচর্যার অভাবে দীঘির পানিতে কচুরিপানা ও আগাছা ছড়িয়ে পড়েছে। চারপাশেও গড়ে উঠেছে জঙ্গল। এতে একদিকে যেমন দীঘিটির নান্দনিকতা নষ্ট হচ্ছে, অন্যদিকে পর্যটকদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, অতীতে সরকারি নিয়মে দিবর দীঘি লিজ দেওয়ার মাধ্যমে সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় করত। বর্তমানে যথাযথ ব্যবস্থাপনার অভাবে একদিকে সরকার সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে ঐতিহাসিক এ স্থাপনার পরিবেশ ও ঐতিহ্য।

সচেতন মহলের পক্ষ থেকে নওগাঁ জেলা প্রশাসক, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার  ও সহকারী কমিশনার (ভূমি) এর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা বলেন, দিবর দীঘি শুধু একটি জলাশয় নয়, এটি পত্নীতলার ইতিহাস ও ঐতিহ্যের অংশ। কচুরিপানা ও আগাছা অপসারণ করে দীঘিটির সৌন্দর্য ফিরিয়ে আনা এবং পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সচেতন হয়ে ঐতিহাসিক দিবর দীঘি রক্ষায় প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status