|
ময়মনসিংহে ফেইসবুক স্ট্যাটাস নিয়ে দন্দে গোপনাঙ্গে লাথির আঘাতে নিহত ১
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
|
ময়মনসিংহে ফেইসবুক স্ট্যাটাস নিয়ে দন্দে গোপনাঙ্গে লাথির আঘাতে নিহত ১ এ খবর পেয়ে রাত ১০ টারদিকে আহত জিহাদের দাদা সাইফুল তার শ্বশুরবাড়ি একই গ্রামের মড়লবাড়ি যান। এ সময় সাইফুল তার শ্বশুরবাড়িতে আনারসহ অন্যান্যরা জিজ্ঞাসাবাদ করতে ফাহাদ ও পারভেজকে ডেকে আনেন। এ সময় আবু তাহের ভুট্টো উপস্থিত হলে নিজেদেরকে ছাড়িয়ে নিতে আনোয়ার হোসেনকে মারধর শুরু করে। একপর্যায়ে ফাহাদ নিজে আনোয়ার হোসেন আনারের অন্ডকোষে স্বজোরে লাথিদিয়ে পালিয়ে যায়। এতে আনার ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে আনারের মৃত্যুর খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে যান এবং আবু তাহের ভুট্টোকে গ্রেফতার করেন। ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে আবু তাহের ভুট্টো নামে একজনকে আ'টক করে। এছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। হত্যাকান্ডে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
বাংলাদেশ কৃষি ব্যাংকে ব্যাংক কর্মকর্তাদের জন্য ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার
বাঘাইছড়িতে ২টি পিস্তল, গুলিসহ বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ
ভাঙনের মুখে আশাশুনির কুড়িকাহুনিয়ার কপোতক্ষ নদীর বেড়িবাঁধ, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই
