|
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা
নতুন সময় প্রতিবেদক
|
![]() শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ বিষয়ে কথা বলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি। তথ্য উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে দেশের আদালতের রায় ও মামলার প্রসঙ্গ তুলে ধরে বলেন, তাকে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও আলোচনা চলছে। তিনি জানান, ভারতের হাইকমিশনারের সঙ্গে নিজের বৈঠকেও তিনি এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন। অন্য দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গেও ভারতীয় প্রতিনিধিদের আলোচনায় বিষয়টি তোলা হচ্ছে বলে দাবি করেন তিনি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
