|
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
নতুন সময় প্রতিবেদক
|
![]() কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কয়েকটি ব্যাংক। চিঠিতে আগামী আধা ঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, কেওয়াইসি নথি ও লেনদেন বিবরণীসহ সংশ্লিষ্ট তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার গভীর রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার 'নিউ গিনি প্রপার্টিজ' হাউজিং কমপ্লেক্সের ভেতরে থাকা সালমানের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এক ফেসবুক লাইভে তিনি ক্ষমতাসীন দলের সদস্যদের দায়ী করে চাঁদাবাজির অভিযোগ তোলেন। তবে সালমান নিজেও স্বীকার করেন যে সরাসরি কেউ তার কাছে চাঁদা দাবি করেনি। তবে পুলিশ এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে 'চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি।' কর্মকর্তারা জানান, ওই স্টুডিও হামলাকারীদের মূল লক্ষ্যবস্তু ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বিএনপির বিরুদ্ধে তার তোলা অভিযোগকে 'ঢালাও' বলে অভিহিত করেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
